প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
গ্যাপ ফসল উৎপাদন, সংরক্ষণের কৌশল ও বংশবিস্তার প্রক্রিয়া নিয়ে ধামরাইয়ে “পাটনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত
সাব্বির মৃধা , নিজস্ব প্রতিনিধি ||
গ্যাপ ফসল উৎপাদন, সংরক্ষণের কৌশল ও বংশবিস্তার প্রক্রিয়া নিয়ে ধামরাইয়ে “পাটনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিতসাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)ধামরাইয়ে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ বিষয়ে কৃষকদের সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে “পাটনার কংগ্রেস ২০২৬”।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে গ্যাপ ফসল উৎপাদন, সংরক্ষণের কৌশল ও বংশবিস্তার প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন, এমপি, ঢাকা-২০। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই, ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয় এবং নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ