প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ আলামিন , নিজস্ব প্রতিনিধি ||
ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনামোঃ আলামিন , নিজস্ব প্রতিনিধি(ধামরাই)ঢাকার ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের আয়োজনে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (৩ জুন) সকালে ধামরাইয়ের মনু অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন কওমী মাদরাসায় অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বেফাক পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড অর্জনকারী, মুমতাজ (এ+) প্রাপ্ত এবং দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও অনুপ্রাণিত করা সম্ভব হবে।এ সময় সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ