প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
আফাজ উদ্দিন কলেজের আরেক গৌরব, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন সাহারা ইসলাম সিথী
সাব্বির মৃধা , নিজস্ব প্রতিনিধি ||
আফাজ উদ্দিন কলেজের আরেক গৌরব, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন সাহারা ইসলাম সিথীআফাজ উদ্দিন কলেজের কৃতি শিক্ষার্থী সাহারা ইসলাম সিথী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডের বাংলাদেশ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিম, এসইডিপি-এর আওতায় Certificate of Higher Secondary Completion Award এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড অর্জন করেছেন।সাহারা ইসলাম সিথী ২০২৪ সালে আফাজ উদ্দিন কলেজ থেকে মানবিক বিভাগে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।
তাঁর এই অসাধারণ অর্জনে আফাজ উদ্দিন কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে। কলেজ পরিবারের বিশ্বাস, তাঁর এ সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ