প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে ধামরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সাব্বির মৃধা , নিজস্ব প্রতিনিধি ||
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে ধামরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলপ্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাকে ধামরাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।বিক্ষোভ মিছিলটি ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফিরদৌস মুরাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। এ ধরনের বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তারা।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ