প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ধামরাইয়ে জুলাই–আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মো: আলামিন, নিজস্ব প্রতিনিধি ||
ধামরাইয়ে জুলাই–আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল হোসেন টিপুর নেতৃত্বে এ আয়োজন করা হয়। ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা জুলাই–আগস্ট আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় মোফাজ্জল হোসেন টিপু উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন চান। তিনি বলেন, একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করতে চান। সেই সঙ্গে তিনি শহীদদের হত্যার বিচার দাবি করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ