প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ধামরাইয়ের ভাবনহাটি খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর
মো:আলামিন, নিজস্ব প্রতিনিধি ||
ধামরাইয়ের ভাবনহাটি খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীরঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাবনহাটি গ্রামের খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নদী পারাপারের জন্য গুরুত্বপূর্ণ এই ঘাটটি ব্যবহার করে আসছেন এলাকার সাধারণ মানুষ।স্থানীয়দের দাবি, বর্তমানে ঘাটে কোনো মাঝি না থাকায় নদী পারাপারে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।এলাকাবাসীর মতে, ঘাটটিতে একটি ছোট সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি নিরাপদ ও সহজ যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে এবং এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।এ অবস্থায় ভাবনহাটি খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ