প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ধামরাইয়ে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও আফাজ উদ্দ্দিন কলেজের সামনে নিষেধাজ্ঞার সাইনবোর্ড, পাশের দোকানে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ।
মো:আলামিন, নিজস্ব প্রতিনিধি ||
ধামরাইয়ে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও আফাজ উদ্দ্দিন কলেজের সামনে নিষেধাজ্ঞার সাইনবোর্ড, পাশের দোকানে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ। ঢাকার ধামরাইয়ে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও আফাজ উদ্দিন কলেজের সামনে ধূমপান নিষিদ্ধের নির্দেশনা দিয়ে সাইনবোর্ড টাঙানো থাকলেও, পাশের দোকান থেকে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায়, স্কুল ও কলেজের সামনের সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘স্কুলের আশপাশে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা।’ কিন্তু অভিযোগ, স্কুলের রাস্তার বিপরীত পাশে জাহাঙ্গীর নামের এক দোকানদার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রি করছেন। একদিকে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ধূমপান নিষিদ্ধের সতর্কবার্তা, অন্যদিকে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ— বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের সুস্থ ভবিষ্যৎ ও শিক্ষার পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থেকে, সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ