রিপোর্টাস নিউজ

মোঃ সাব্বির মৃধা

মোঃ সাব্বির মৃধা


নায়িকা থেকে পরিচালক ও প্রযোজক: নতুন পরিচয়ে নাফিজা ভাইবস নেহা

নায়িকা থেকে পরিচালক ও প্রযোজক: নতুন পরিচয়ে নাফিজা ভাইবস নেহাস্টাফ রিপোর্টার : মি. সিমরান২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু করেন নাফিজা ভাইবস নেহা (Nafiza Vibes Neha)। পরিচালক, সম্পাদক ও মডেল আশিকুর রহমানের হাত ধরে এডিটর ও মডেল হিসেবে মিডিয়া জগতে তাঁর পথচলা শুরু হয়।শুরু থেকেই ভিডিও এডিটিংয়ের পাশাপাশি মডেলিং ও অভিনয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় অসংখ্য মিউজিক ভিডিওতে কাজ করেছেন নাফিজা। এখন পর্যন্ত প্রায় ৪০০টিরও বেশি মিউজিক ভিডিওতে মডেল ও অভিনেত্রী হিসেবে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।তবে এবার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন নাফিজা ভাইবস নেহা। দীর্ঘদিনের মডেলিং ও অভিনয়জীবন থেকে সরে এসে এবার পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি।মিডিয়া অঙ্গনে নতুন পরিচয়ে নিজের সৃজনশীলতা ও দক্ষতা তুলে ধরাই এখন তাঁর লক্ষ্য। অভিনয়ের জগৎ পেরিয়ে পরিচালনা ও প্রযোজনার মাধ্যমে কতটা সফলতা অর্জন করতে পারেন নাফিজা, তা দেখার অপেক্ষায় তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।নতুন এই পথচলায় নাফিজা ভাইবস নেহার জন্য রইল শুভকামনা

নায়িকা থেকে পরিচালক ও প্রযোজক: নতুন পরিচয়ে নাফিজা ভাইবস নেহা