ধামরাই রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আদনান সভাপতি, পলাশ সাধারণ সম্পাদক
ধামরাই রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আদনান সভাপতি, পলাশ সাধারণ সম্পাদকঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রীণ টিভির প্রতিনিধি আদনান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি মো. রাজিউল হাসান পলাশ।বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক পরিচিতি সভায় নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন।নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আরিফুল ইসলাম সাব্বির, ওসমান গণি ও হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ধামরাইয়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু এবং উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।