রিপোর্টাস নিউজ

সরক দূর্ঘটনা

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিতধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পৌর এলাকার আব্দুস সোবহান মডেল স্কুলের হলরুমে আয়োজিত এ পরীক্ষায় বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশত পেশাদার চালক অংশগ্রহণ করেন।পরীক্ষায় লিখিত অংশে সেরা ৮ জনকে বাছাই করা হয়। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চালকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নিসচা ধামরাই উপজেলা শাখার পৃষ্ঠপোষকমণ্ডলীর সদস্য ও আলাদিনস হসপিটালের স্বত্বাধিকারী ডা. মেহজাবিন প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম. নাহিদ মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জুলহাস শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশ।আয়োজকদের মতে, চালকদের শুধু ভুলের জন্য দায়ী না করে তাঁদের দক্ষতা ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়ন এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত