রিপোর্টাস নিউজ

সারাদেশ

নিরাপদ সড়ক বাস্তবায়নের অঙ্গীকারে ধামরাইয়ে “নিসচা”র ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই,ধামরাই উপজেলা

নিরাপদ সড়ক বাস্তবায়নের অঙ্গীকারে ধামরাইয়ে “নিসচা”র ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত

সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“প্রশংসা নয়, পরামর্শ দিন — নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তামিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ ইমরান হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুলতানা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব এম. নাহিদ মিয়া।

অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নিরাপদ সড়ক বাস্তবায়নে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের কাজের আগ্রহ বৃদ্ধি ও অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

নিরাপদ সড়ক বাস্তবায়নের অঙ্গীকারে ধামরাইয়ে “নিসচা”র ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ