রিপোর্টাস নিউজ

জাতীয়

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

মো:আলামিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশী ও বিদেশি ব্রান্ডের বিভিন্ন ধরণের সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

সোমবার(১৮মে) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এই সিগারেট ও বিড়ি ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় প্রায় দেড় লক্ষ টাকার তামাক জাতীয় পণ্য ধ্বংস করা হয়।

জানা যায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও,, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী, মেসি নামে দেশী ও বিদেশী ৫৬হাজার ৮৬০ টাকার সিগারেট এবং দেশীয় বিভিন্ন ব্রান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে রোলার মেশিন দিয়ে পিশিয়ে ধ্বংস করা হয়।

তামাক পণ্য ধ্বংসের সময় কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য আটক করে থাকি। গুনগত মান যথাযথ থাকে কিন্তু সরকারকে রাজস্ব ফাঁকি দেয়। বিদেশী সিগারেট যেটা চোরাচালান মাধ্যমে আটক করা হয়েছে, আমরা সেগুলো আটক করে ধ্বংস করে থাকি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

তামাক জাতীয় পণ্য ধ্বংসের সময় আরো উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই এর ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা: জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মাহবুব – উল- আলম।ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, ধামরাই পৌর নির্বাহী অফিসার মোঃ গোলাম নবী ও ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

বিষয় : তামাক অবৈধ

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ