ভূমি মেলা ২০২৬ উপলক্ষে ধামরাইয়ে সেবা কার্যক্রম উদ্বোধন
সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সহজ ভূমিসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে “ভূমি মেলা ২০২৬”। ১৯-২১ মে পর্যন্ত চলমান এই মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন, এমপি, ঢাকা-২০। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও বিভিন্ন ভূমি বিষয়ক তথ্যসেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে ডিজিটাল ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন