সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের লক্ষ্যে ধামরাই মডেল প্রেস ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ধামরাই মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. জাহিদুর রহমানকে আহ্বায়ক, মো. মিজানুর রহমানকে ১নং যুগ্ম আহ্বায়ক, মো. মাসুদ রানাকে ২নং যুগ্ম আহ্বায়ক, মো. মশিউজ্জামান মুবীনকে সদস্য সচিব এবং মো. সোলাইমান হোসেনকে ১নং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, মো. আলামিন, মো. বাবু শেখ, মো. জাহিদুর রহমান, মো. নান্নু মিয়া এবং মো. হাবিবুর রহমান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য তালিকা হালনাগাদ, গঠনতন্ত্র পর্যালোচনা, নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ধামরাই উপজেলার সকল সাংবাদিকের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, জবাবদিহিমূলক, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন হিসেবে ধামরাই মডেল প্রেস ক্লাবকে প্রতিষ্ঠিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন