রিপোর্টাস নিউজ

সরক দূর্ঘটনা

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের

মো:আলামিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলার কালামপুর–সাটুরিয়া সড়কের মধুডাঙ্গা এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় বজলুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালামপুরমুখী একটি দ্রুতগতির ট্রাকের সামনে হঠাৎ এক শিশু রাস্তার মাঝে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে চালক দ্রুত ব্রেক করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ট্রাকটি সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান। শিশুটি অক্ষত থাকলেও মুহূর্তেই ঝরে যায় এক তাজা প্রাণ।

স্থানীয়দের দাবি, একই স্থানে গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত গতিতে যান চলাচল এবং সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল নিহতের বাড়ির কাছাকাছি হওয়ায় স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ