রিপোর্টাস নিউজ

শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসে ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাচ্ছে। দাখিলের ক্ষেত্রে Dakhil MAD এবং কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC TEC লিখে রোল ও সাল দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষ হয় ২৪ মে। এবার ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ