বিশ্ব শিক্ষক দিবস আজ
শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি জানাতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও কর্মপরিবেশ নিয়ে ১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঐতিহাসিক সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি হচ্ছে এ বছর।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.’ বাংলায় যার অর্থ, ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’।
১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত বিশেষ আন্তঃসরকারি সম্মেলনে ইউনেস্কো ও আইএলও যৌথভাবে শিক্ষকদের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে সুপারিশ গ্রহণ করে। পরে ১৯৯৪ সালে দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশেও দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন