ধামরাইয়ে এসএসসি ফলাফলে দ্বিতীয়, এলোকেশী উচ্চ বিদ্যালয়ের চমক
সারাদেশের সঙ্গে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা দিয়েছে আনন্দের আমেজ। এরই মধ্যে ভালো ফলাফলের মাধ্যমে সুনাম অর্জন করেছে এলোকেশী উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ১২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪ জন জিপিএ-৫ (A+), ২১ জন A, ১৭ জন A-, ৩১ জন B, ২৬ জন C এবং ১ জন D গ্রেড পেয়েছে। মোট পাস করেছে ১০০ জন। বিদ্যালয়ের পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ।
ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয় ও আশপাশের এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। জিপিএ-৫ অর্জনকারীসহ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো ধামরাইবাসীর জন্যও গর্বের।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এবারের সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এবারের ফলাফল আগামী দিনে বিদ্যালয়টির শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ফলাফল:
মোট পরীক্ষার্থী: ১২০ জন
A+: ৪ জন | A: ২১ জন | A-: ১৭ জন
B: ৩১ জন | C: ২৬ জন | D: ১ জন | F: ২০ জন
মোট পাস: ১০০ জন
পাসের হার: ৮৩.৩৩%

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন