ধামরাইয়ে টায়ার দিয়ে তেল তৈরি, কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
মো:আলামিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ‘হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো ধরনের অনুমোদন ছাড়াই ওই কারখানায় দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করা হচ্ছিল। টায়ার পোড়ানোর সময় নির্গত কালো ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। এতে স্থানীয় বাসিন্দাদের জনস্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে কারখানার অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে কারখানার মালিককে পরিবেশ দূষণ ও অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিল। প্রশাসনের অভিযানে কারখানাটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন