রিপোর্টাস নিউজ

আন্তর্জাতিক

সংবাদ প্রকাশের পর আলো রানী সাহার পাশে ইউএনও

ঢাকার ধামরাইয়ে আট সন্তানের মা বৃদ্ধা আলো রানী সাহার মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে নিরাপদ ঘর ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসংকটে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর ধামরাই উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন সরেজমিনে আলো রানী সাহার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তার দুর্দশার কথা শুনে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলো রানী সাহাকে খাদ্যসামগ্রী, টিন এবং নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউএনও মো. আল মামুন বলেন, প্রকাশিত সংবাদটি তাদের নজরে আসার পর বিষয়টি জানতে সরেজমিনে আসেন। এখানে এসে তিনি দেখতে পান, আলো রানী সাহা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলো রানী সাহা।

আলো রানী সাহা বলেন, তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন। চাল কেনার জন্য যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ প্রশাসনের লোকজন তার বাড়িতে এসে খাবার ও নগদ টাকা দেন। এ ঘটনায় তিনি উপজেলা প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকা বৃদ্ধার দুর্দশার খবর প্রকাশের পর দ্রুত প্রশাসন তার পাশে দাঁড়ানোয় তারা সন্তুষ্ট। একই সঙ্গে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর আলো রানী সাহার পাশে ইউএনও

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ