রিপোর্টাস নিউজ

আন্তর্জাতিক

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

ঢাকার ধামরাইয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ধামরাই উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য (১৯৩) আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল হক এবং ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃত সুবিধাভোগীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমেই এ প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। এ সময় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ