রিপোর্টাস নিউজ

জাতীয়

আফাজ উদ্দিন স্কুল-কলেজের সামনে ধূমপান নিষিদ্ধের সাইনবোর্ড, পাশের দোকানে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ

ঢাকার ধামরাইয়ে আফাজ উদ্দিন স্কুল ও কলেজের সামনে ধূমপান নিষিদ্ধের নির্দেশনা দিয়ে সাইনবোর্ড টাঙানো থাকলেও এর পাশেই শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে টাঙানো সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘স্কুলের আশপাশে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা।’ অথচ অভিযোগ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তার অপর পাশে অবস্থিত জাহাঙ্গীর নামের এক দোকানদার ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রি করছেন।

একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ধূমপান নিষিদ্ধের সতর্কবার্তা, অন্যদিকে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির এমন অভিযোগ—বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশের কথা বিবেচনা করে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীরা যেন ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থেকে সুন্দর ও সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আফাজ উদ্দিন স্কুল-কলেজের সামনে ধূমপান নিষিদ্ধের সাইনবোর্ড, পাশের দোকানে শিক্ষার্থীদের কাছে বিড়ি বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ