খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপুর নিজ অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম, সহ-সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; সোহাগ দেওয়ান বাবু, সহ-সভাপতি, ধামরাই পৌর ছাত্রদল; রাজিব হাসান, যুবদল নেতা; ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক, ভালুম কলেজ ছাত্রদল এবং আনিসুর রহমান সানি, সদস্য, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন