রিপোর্টাস নিউজ

রাজনীতি

ধামরাই উপজেলা পরিষদে বসবেন এমপি তমিজ উদ্দিন, শুনবেন সাধারণ মানুষের সমস্যা

ঢাকার ধামরাইয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাই উপজেলা পরিদর্শন কক্ষে এখন থেকে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ তাদের ব্যক্তিগত ও স্থানীয় নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

এ বিষয়ে এমপি তমিজ উদ্দিন বলেন, “আমি উপজেলার সাধারণ মানুষকে সময় দেবো। তাদের সমস্যার কথা শুনবো এবং সমাধানের জন্য কাজ করবো।” এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সংসদ সদস্যের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানানোর সুযোগ পাবেন। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত সাক্ষাতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার সুযোগ তৈরি হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ধামরাই উপজেলা পরিষদে বসবেন এমপি তমিজ উদ্দিন, শুনবেন সাধারণ মানুষের সমস্যা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ধামরাই উপজেলা পরিষদে বসবেন এমপি তমিজ উদ্দিন, শুনবেন সাধারণ মানুষের সমস্যা 

ঢাকার ধামরাইয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাই উপজেলা পরিদর্শন কক্ষে এখন থেকে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ তাদের ব্যক্তিগত ও স্থানীয় নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

এ বিষয়ে এমপি তমিজ উদ্দিন বলেন, “আমি উপজেলার সাধারণ মানুষকে সময় দেবো। তাদের সমস্যার কথা শুনবো এবং সমাধানের জন্য কাজ করবো।” এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সংসদ সদস্যের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানানোর সুযোগ পাবেন। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত সাক্ষাতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার সুযোগ তৈরি হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

রিপোর্টাস নিউজ

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ