ধামরাইয়ে বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ১৭ নম্বর বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজিবুজ্জামান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, দেলোয়ার হোসেন, জিয়স চন্দ্র সরকার, এস এম আনিসুর রহমান, আব্দুল সালাম, মো. নুরুল ইসলাম ও সালমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা, সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, মানুষের শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন