রিপোর্টাস নিউজ

রাজনীতি

ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ছাত্রদলের

ঢাকার ধামরাইয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল ও ধামরাই গার্লস হাই স্কুল ধামরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খেলাধুলার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকের সঙ্গে কোনোভাবেই জড়ানো যাবে না। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। বিশেষ করে মেয়েদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে বিষয়টি অভিভাবক, শিক্ষক কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের জানাতে হবে।

বাল্যবিবাহের বিষয়ে রাফিজুল ইসলাম রবিন বলেন, পড়াশোনা শেষ করার আগেই কোনো শিক্ষার্থীকে বিয়ের চাপ দেওয়া হলে বিষয়টি গোপন না করে জানাতে হবে। বাল্যবিবাহ থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা কিংবা প্রয়োজনের সময় ধামরাই উপজেলা ছাত্রদল পাশে থাকবে। পারিবারিক কোনো সমস্যার ক্ষেত্রেও বিষয়টি জানালে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ব্ল্যাকবোর্ডে নিজের নাম ও মোবাইল নম্বর লিখে দেন ছাত্রদল সভাপতি রাফিজুল ইসলাম রবিন। তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের আহ্বান জানান।

পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে ওঠার লক্ষ্যে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ছাত্রদলের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ