রিপোর্টাস নিউজ

রাজনীতি

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে কুমড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোফাজ্জল হোসেন টিপুর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ধামরাই পৌরসভার সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, কুমড়াইল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুস সাহেব, ধামরাই পৌর ছাত্রদলের সহ-সভাপতি মো. ফাহিম পাঠান, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন এবং কালামপুর ভালুম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

রিপোর্টাস নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে কুমড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা (বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ